জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় মীর্জা আব্দুর রহিম (৬০) নামে ভুয়া সনদধারী চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ সদর ইউএনও আসাদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার দুপুরে এই সাজা দেন৷ সদর থানার উপপরিদর্শক বিধান কুমার বিশ্বাস জানান, আব্দুর রহিম ভুয়া এমবিবিএস সনদ নিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন৷ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা