জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য শোধনাগার ব্যবহার না করে তুরাগ নদে বর্জ্য ফেলায় গাজীপুরের পাঁচটি ডায়িং কারখানাকে মোট ৩৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এই জরিমানা করা হয়। কারখানাগুলোর মধ্যে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার সিনটেক্স ফিনিশিং মিলস লিমিটেডকে ২৩ লাখ টাকা, জিন্স কালেকশনকে তিন লাখ, লন্ড্রি গেইট (প্রা.) লিমিটেডকে (হোসেন ওয়াশিং অ্যান্ড ডায়িং) তিন লাখ, ইউনিক টেক্সটাইল মিলস লিমিটেডকে তিন লাখ এবং সেফ ফ্যাশনস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।