প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাল্যবিবাহ করার সময় গত বৃহস্পতিবার রাতে বরসহ তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বর ফিরোজ আহমেদ (২৫), তাঁর বাবা হাজি নুরুল ইসলাম ও কনের বাবা আবদুস ছালাম। পাংশার ইউএনও আমিনুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া জানান, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে উভয় পক্ষের অভিভাবক মুচলেকা দিয়েছেন৷