প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিগুণ মূল্যে বেগুন বিক্রির দায়ে গতকাল সোমবার বরিশাল নৌ-বন্দর এলাকার কাঁচামাল আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে আবদুল মালেককে ১০ হাজার টাকা এবং নতুন বাজারের ব্যবসায়ী সেলিম ও আলমকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।