প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার ও ফলপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি মিষ্টির দোকান, একটি রেস্তোরাঁ ও একটি মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবুল কাসেম মো. শাহীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আবুল কাসেম মো. শাহীন জানান, বিদেশ থেকে আমদানি করা মাল্টার মধ্যে মাত্রাতিরিক্ত ফরমালিন পাওয়ায় সেগুলো জব্দ করে নষ্ট করা হয়। এরপর নিউ আদি আদর্শ মিষ্টান্ন ভান্ডারে নোংরা ও পচা-বাসি খাবার রাখায় ১০ হাজার, কস্তুরি হোটেলকে পাঁচ হাজার এবং একটি মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি