প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পাঁচটি হোটেলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে নিম্নমানের খাবার তৈরি এবং পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে গতকাল বৃহস্পতিবার এ জরিমানা করা হয়। সৈয়দপুর শহরের আদানীর মোড় ও উপজেলার বাঙালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ওই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।