প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার দুপুরে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, ফরমালিনযুক্ত ফল, মেয়াদ উত্তীর্ণ মালামাল মজুত, অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে ছয় প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ফরমালিনযুক্ত প্রায় দেড় মণ মালটা গাড়িচাপা দিয়ে নষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাজার মনিটরিং কমিটির প্রধান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী।