জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কারেন্ট জাল বিক্রির দায়ে কাওসার মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে জব্দকৃত দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। গতকাল রোববার দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। উপজেলা মৎস্য কর্মকর্তা নওশের আলী বলেন, বোয়ালমারী সদরের নিউমার্কেট-সংলগ্ন হাট থেকে ওই ব্যবসায়ীকে কারেন্ট জালসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।