প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাজারে অভিযান চালিয়ে আম ও মাছে ফরমালিন মেশানোর দায়ে পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওজনে কম দেওয়ায় তিন মাংস ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুলশান আরার নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত চালানো করা হয়। অভিযান পরিচালনার সময় ইউএনওর সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার, আড়াইহাজার থানার এসআই ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।