প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ দূষণের দায়ে মদিনা ট্যানারি নামে একটি কারখানার মালিক আবু মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন পরিবেশ আদালত। গতকাল সোমবার আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। মদিনা ট্যানারি পরিবেশ ছাড়পত্র এবং বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণ করে আসছিল বলে রায়ে উল্লেখ করা হয়। মামলার বিবরণে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবদুল খালেক ২০০৫ সালের ৮ আগস্ট বায়েজিদ থানায় মদিনা ট্যানারির বিরুদ্ধে মামলা দায়ের করেন।