প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার বিভিন্ন অভিযোগে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত, ওজনে কারচুপি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোর অভিযোগে নয়টি প্রতিষ্ঠান থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একটি দোকান থেকে ২৮ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। বাজার মনিটরিং কমিটির প্রধান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।