প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। এ সময় নানা অপরাধে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইন, বিশুদ্ধ খাদ্য আইন, বিদ্যুৎ আইন ও অগ্নিনির্বাপণ আইনে এই জরিমানা করা হয়।