জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ অবৈধ বিদ্যুৎ গ্রাহককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত ওই অভিযান চালিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। চকরিয়া বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলীম বলেন, চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে একশ্রেণির গ্রাহক অবৈধ সংযোগ লাগিয়ে বিদ্যুৎ চুরি করে আসছেন—এ অভিযোগ পেয়ে গত শনিবার অভিযান চালানো হয়।