জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরের খালিশপুরের বিআইডিসি রোড এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং সেমাইয়ের প্যাকেটে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মেসার্স ফারুক ফ্লাওয়ার মিলের মালিক মো. ফারুক হোসেনকে পাঁচ হাজার এবং সেলিনা সেমাই মিলের মালিক মো. আবুল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নগরের রূপসা পাইকারি মৎস্য বাজারের রেজাউল ইসলামের মালিকানাধীন মেসার্স প্রগতি ফিসে রাখা সামুদ্রিক বেলে মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেলে প্রায় ৪০০ কেজি মাছ জব্দ এবং পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এরাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।