জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্যদ্রব্য অপরিষ্কার থাকায় দুটি মিষ্টির দোকান ও দ্রব্যমূল্যের তালিকা না ঝোলানোর দায়ে পাঁচটি মুদি দোকানের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পীর নেতৃত্বে ওই অভিযানে সহযোগিতা করে কালীগঞ্জ থানার পুলিশ।