জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া দই, খাবার পানি বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ঢাকা ও সাভারের ছয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন দুটি ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই, ঢাকা জেলা প্রশাসন ও পুলিশ গতকাল এসব অভিযান পরিচালনা করে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই বিক্রির অপরাধে সাভারের নামা বাজারের লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, কালী সাহা মিষ্টান্ন ভান্ডার ও মহা-প্রসাদ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদন ছাড়া সফট ড্রিংক পাউডার বিক্রির অপরাধে আদালত এই এলাকার আল আমিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাবার পানি বিক্রি করায় ঢাকার ভূতের গলির দি পিওর ড্রিংকিং ওয়াটারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভূতের গলির নর্থ রোডের খাজা আজমেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেন। বিজ্ঞপ্তি।