জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী হাকিম ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ওই জরিমানা করেন। তাঁদের মধ্যে সদর রোড এলাকার মুদি ব্যবসায়ী শ্যামল সাহার গুদামে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সেমাই রাখার দায়ে পাঁচ হাজার টাকা ও মাছবাজার এলাকায় মো. আবুল হোসেনের আবু বেকারিতে খোলা মালামাল বিক্রি করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।