প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি চেইন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল সোমবার দুপুরে নগরের প্রবর্তক মোড় ও গোলপাহাড় মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। তিনি প্রথম আলোকে বলেন, পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকায় সুপার শপ আগোরাকে ১০ হাজার টাকা এবং স্বপ্নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।