জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতলক্ষ্যা নদীদূষণের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা রূপসী গ্রুপকে দেড় কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর রূপসী গ্রুপের মালিকের প্রতিনিধিকে ঢাকায় তলব করে শুনানি শেষে এ জরিমানা করেন। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করা এবং ইটিপি চালু না করে কারখানার অপরিশোধিত তরল বর্জ্য নয়ামাটি খালের মাধ্যমে নদীতে নির্গত করায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।