জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গতকাল মঙ্গলবার মাদক সেবনের দায়ে ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এঁরা হলেন পলাশ মিয়া, মইজু মিয়া, আবু হানিফা, ওয়াইজ উদ্দিন, রতন মিয়া, বুলবুল মিয়া, মো. সোহেল, হারুন অর রশিদ, মো. রিপন, জুয়েল রানা, রুবেল মিয়া ও মো. সেলিম। গত সোমবার রাতে পুলিশ গফরগাঁও পৌর শহরের বুদিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। গতকাল দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান গফরগাঁও থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক ব্যবসার দায়ে পলাশ নামের একজনকে দুই হাজার টাকা ও বাকি ১১ জনকে ৫০০ টাকা করে জরিমানা করেন।