জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী শহরে শোক দিবসে জাতীয় পতাকা অবমাননার দায়ে চারটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে এ অভিযান চালানো হয়। আদালতের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, শহর ঘুরে দেখা গেছে, অনেকে সঠিকভাবে ও সঠিক মাপে জাতীয় পতাকা টাঙায়নি—এ রকম চারটি দোকানের মালিককে জাতীয় সংগীত ও পতাকা আদেশ, ১৯৭২ অনুযায়ী এক হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলা হয়েছে। আশা করা যায়, ভবিষ্যতে বিষয়টি সবাই মেনে চলবেন।