জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোড পূর্ণতলা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত একজন বীজের ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আদালত দুই কেজি ওজনের ২০ প্যাকেট অবৈধ ‘মিনিকেট’ ধানের বীজ জব্দ করেন। আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমাগাছী বাজার এলাকার খন্দকার ট্রেডার্সের বীজ ব্যবসায়ী মো. মুরাদুজ্জামান। শেরপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই মেরাজুল হক বলেন, মুরাদুজ্জামান জরিমানার টাকা তাৎক্ষণিক আদালতে জমা দেন।