জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল খাবার তৈরির দায়ে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার দুজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় নাটোর সদরের ইউএনও নায়িরুজ্জামান খান এ দণ্ডাদেশ দেন। ইউএনও বলেন, র্যাব-৫-এর সদস্যরা গতকাল শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার সেলিম রেজা ও জহির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে চাটনি, চকলেটসহ বিপুল পরিমাণ খাবার জব্দ করে। পরে সেলিম রেজার স্ত্রী রাবেয়া বেগমকে ২৫ হাজার টাকা ও জহির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।