জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি হোটেল ও একটি কনফেকশনারি দোকান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌসের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরে এ অভিযান চালানো হয়েছে। নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে উপজেলা সদরের দুলালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছ থেকে ৬ হাজার টাকা, আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাছ থেকে ৪ হাজার টাকা এবং আকবরিয়া কনফেকশনারি দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।