জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অপরাধে দুই কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শেরপুরের নির্বাহী হাকিম নুসরাত জাহান ও তাসলিমা নূর হোসেন গতকাল শুক্রবার ওই আদালত পরিচালনা করেন। শহরের বিসিক শিল্পনগরে অবস্থিত গামা মুড়ি ফ্যাক্টরি ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার আকবরীয়া মুড়ি ফ্যাক্টরিতে বেলা তিনটার দিকে অভিযান চালান আদালত। এ সময় গামা মুড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপক ধীরেনকে ১০ হাজার টাকা ও আকবরীয়ার মালিক আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করা হয়েছে।