প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালত মহিউদ্দিন সরকার (৪২) নামের এক ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন। গত রোববার রাতে ইউএনও ও নির্বাহী হাকিম মোহাম্মদ এমরান হোসেন এই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহিউদ্দিন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় তিতাস নদের বালুমহাল গত বৈশাখ মাস থেকে ইজারা দেন। কিন্তু কয়েক মাস ধরে তিনি স্থানীয় কৃষকদের কৃষিজমির মাটি কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। ইউএনও গত রোববার সন্ধ্যায় সরেজমিনে অভিযোগের সত্যতা পান। রাতে আদালত মহিউদ্দিনকে জরিমানা করেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।