জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সদরে অনুমোদনহীন একটি মদের দোকান ও একটি মবিল বিক্রির দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত অবৈধভাবে মবিল ও মদ বিক্রি এবং মদ সেবনের দায়ে ছয়জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা প্রশাসন ও র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা সদরের দক্ষিণ কাঁচাবাজারের একটি দেশীয় মদের দোকানে র্যাবের সহযোগিতায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মদ বিক্রির অভিযোগে দুজনকে ১০ হাজার টাকা করে এবং মদ সেবনের দায়ে তিনজনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এ ছাড়া আদালত অবৈধভাবে মবিল বিক্রির দায়ে ওই বাজারে মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিক গোলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।