প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন ব্যবসায়ী ও চার চালকের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। আদালত উপজেলা পরিষদ রোডে ব্যবসাপ্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট থেকে অশ্লীল ছবি ডাউনলোড করে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। তাঁরা হলেন কবির হোসেন, রিয়াদ হোসেন ও আছাদুল ইসলাম। এর আগে গোশাইবাড়ী ইউনিয়নের বড়বিলা গ্রামে ট্রাফিক আইন অমান্য করায় চার মোটরসাইকেলচালককে ৮০০ টাকা জরিমানা করেন আদালত।