জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সদর ও শাহজাদপুর পৌর সদরে গত শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইফতার সামগ্রী ও বিভিন্ন খাবার খোলা অবস্থায় বিক্রির অভিযোগে ২৫ জনের কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করেছেন। আদালত শাহজাদপুরের দাড়িয়াপুর ও মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে ফল বিক্রেতা উত্তম সাহা ও বাবু, আপ্যায়ন হোটেলের মালিক আবদুল হাই, ঘরোয়া হোটেলের মালিক হারুন-অর রশিদ ও মোদক মিষ্টান্ন ভান্ডারের বলরাম মোদক ও মনোরঞ্জন মোদকসহ পাঁচজনকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া সিরাজগঞ্জ শহরের বড় বাজার ও কাঠেরপুল এলাকায় অভিযান ২০ দোকানদারের প্রত্যেককে এক হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।