জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে খাদ্য ও উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া দই তৈরির দায়ে এক হোটেল মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই এক অভিযান চালিয়ে সৈয়দপুর শহরের নাটোর দই ঘরের মালিক প্রফুল্ল চন্দ্র ঘোষকে ওই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ইবাদত মানিক, সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) এম আর সাঈদ প্রমুখ।