জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল হারবাল ওষুধ তৈরি করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করার অভিযোগে যশোর শহরের চারটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম ও সৈয়দ জকির হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজাল ওষুধ তৈরির উপাদান ধ্বংস করা হয় এবং একটি কক্ষ সিলগালা করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার ইন্ডিয়ান হারবাল, ন্যাচারাল হারবাল ও আইডিয়াল হোমিও এবং চাঁচড়া ডালমিল এলাকার বনরাজ হাকিমী ঔষধালয়ে অভিযান চালান। এ সময় বনরাজ হাকিমীর মালিক জয়নাল আহমেদের কাছ থেকে ১০ হাজার টাকা এবং অপর তিনটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।