জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ভাই ভাই মেডিকেল হল, হাজি মেডিকেল হল ও একটি চালের দোকান। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।