জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন না নিয়ে ব্যবসা করার অপরাধে ময়মনসিংহের নান্দাইলের রায়পাশা কালীর বাজারে অভিযান চালিয়ে চারজন খুচরা সার বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন তাঁদের ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদালতকে সহায়তা করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আদালত যে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন, তাঁরা হলেন কালীর বাজার এলাকার আবদুল কদ্দুছ, আবদুর রাশিদ, মিলন মিয়া ও আনোয়ার পারভেজ।