জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাবার বিক্রির দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরে অভিযান চালিয়ে গতকাল সোমবার নয় ব্যক্তির কাছ থেকে সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক আদালত পরিচালনা করেন। থানা-পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান। এ ছাড়া মোটরযান অধ্যাদেশ আইন লঙ্ঘনের অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।