জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণের দায়ে গাজীপুরের মেসার্স মণ্ডল নিটওয়্যারসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দুপুরে মেসার্স মণ্ডল নিটওয়্যারস কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে শুনানিতে কারখানা সম্প্রসারণ ও ডাস্টের মাধ্যমে বায়ুদূষণ করায় কারখানার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।