জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল বৃহস্পতিবার ভাই ভাই বেকারি অ্যান্ড বিস্কুট কারখানা এবং আলী বাবা সুইটস ও রাজভোগ ভিআইপি সুইটসের মালিকের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা পরিচালিত আদালত ভোগড়া বাইপাস এলাকায় ভাই ভাই বেকারিতে ইউরিয়া সারসহ রাসায়নিক দিয়ে খাবার প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে কারখানার ব্যবস্থাপক মো. রায়হানকে জরিমানা করেন। একই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান ভাওয়াল রাজবাড়ী সড়ক এলাকায় আলী বাবা সুইটস ও রাজভোগ ভিআইপি সুইটসে আদালত পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ ও নোংরা পরিবেশে খাবার রাখায় দুই মালিককে জরিমানা করা হয়।