প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় একটি মিষ্টির দোকান এবং দুটি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রকে অনিয়মের কারণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ইউএনও মাহবুবা বিলকিস এ অভিযান চালান। উপজেলা প্রশাসন সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভবেরচর বাজারের মুসলিম সুইটসের মালিক আবু বক্করকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এস কে আলম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও হালিমা নুরুল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকার কারণে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মাহবুবা বিলকিস বলেন, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।