জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গত বৃহস্পতিবার উপজেলার ঘোড়াঘাট, ওসমানপুর ও রানীগঞ্জ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওজনে কম, খাদ্যে ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জোব্বার মণ্ডল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি