জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় দুই ভুয়া চিকিৎসকসহ পাঁচজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম এস এম আবদুল্লাহ আল মামুন গতকাল শনিবার উপজেলার শাহবাজপুর বাজারে জামাল উদ্দিন নামের এক ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা, ভুয়া দন্ত চিকিৎসক আবদুস শুকুরকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসির মালিক আবদুর রউফকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া অফিসের বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির দায়ে হোটেলমালিক জালাল উদ্দিনকে ৩ হাজার এবং আয়োডিনবিহীন লবণ বিক্রির অপরাধে ব্যবসায়ী শরফ উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।