জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সাত হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে ইউএনও মুহাম্মাদ ইব্রাহীম ধুনট উপজেলার খাদ্যগুদামের সামনে ভাই ভাই অয়েল মিল এবং নলডাঙ্গা গ্রামে বিপাশা ব্রেড অ্যান্ড কনফেকশনারি নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এ সময় বিএসটিআই রাজশাহী অঞ্চলের কর্মকর্তা জুনায়েত আহম্মেদ ও ধুনট থানার ওসি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।