জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যে ভেজাল মেশানোর দায়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে গতকাল রোববার ৭টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ১ ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও এবং নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান এই সাজা দেন। তিনি বলেন, জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।