জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তিনটি ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন। সিটি করপোরেশনের ৪, ৭ ও ৩৪ নম্বর ওয়ার্ড থেকে এই জরিমানা আদায় করা হয়।আদালত সূত্র জানায়, ৭ নম্বর ওয়ার্ডে একজন মেয়র পদপ্রার্থীর বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করে অপপ্রচার চালানোর সময় একজন মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করা হয়।একই ধরনের অভিযোগে ৪ নম্বর ওয়ার্ডের একজনের কাছ থেকে ১৭ হাজার টাকা এবং ৩৪ নম্বর ওয়ার্ডের একজনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।