জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপনব্যবস্থা ও লাইসেন্স না থাকায় নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে শিবপুর বিসিক শিল্পনগর এলাকার মো. কামরুল ইসলামের মালিকানাধীন অরনেট বাটন অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডকে ২০ হাজার টাকা, একই এলাকার জয়নাল আবেদীনের মালিকানাধীন মেসার্স আল-আমিন টেক্সটাইলকে ২০ হাজার টাকা ও শিবপুর আমতলা এলাকার মো. ইকবাল হোসেনের মালিকানাধীন মেসার্স এস এম টেক্সটাইলকে দুই হাজার টাকা জরিমানা করেন।