জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরে নর্থবেঙ্গল ফ্লাওয়ার মিল ও মেসার্স সবুজ ফ্লাওয়ার মিল নামের দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদনহীন মোড়ক ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে ময়দা উৎপাদনের অভিযোগে ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জের নির্বাহী হাকিম টিনা পাল। এ সময় নকল মোড়কগুলো ধ্বংস করা হয়।