জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী বাজারে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফলে ফরমালিন মেশানোর অভিযোগ এবং নোংরা পরিবেশের কারণে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে ফরমালিনযুক্ত আম, লিচুসহ অন্যান্য খাদ্যদ্রব্য ড্রেনে ফেলে নষ্ট করা হয়। আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম। আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অভিযানে টঙ্গী বাজারের ব্যবসায়ী হািজ আলী আহাম্মদ মাস্টারকে ২০ হাজার, আবদুল কাদেরকে ২০ হাজার, টঙ্গী স্টেশন রোড এলাকার আবদুল করিমকে ১০ হাজার, শফিকুল ইসলামকে ১০ হাজার এবং টঙ্গীর দত্তপাড়া হাসান আলী লেন এলাকার েমসার্স আলী বাবা সুইটসে নোংরা পরিবেশ থাকায় মালিক মনির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।