প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শারমিন আক্তার। অভিযানের সময় বিক্রয় নিষিদ্ধ ও ভেজাল ওষুধ পাওয়ায় গৌরহরি মেডিকেল হল থেকে ৩০ হাজার, ড্রাগ লাইসেন্স না থাকায় লাকী মেডিসিন হল থেকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আল-ফালাহ এজেন্সির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।