জরিমানা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির অপরাধে গতকাল সোমবার পাবনা সদরের তিনটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানে নেতৃত্ব দেন দপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। মোহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে শহরের সপ্তবর্ণা বেকারিকে ১০ হাজার টাকা, টেকনিক্যাল মোড় এলাকার মেসার্স জালালের দোকানকে ৫০০ টাকা এবং বাস টার্মিনাল এলাকার সেতু হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।