জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বিক্রির অপরাধে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন দোকানে পচা, বাসিসহ অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছিল। অভিযানে এসবের সত্যতা পাওয়ায় বাজারের রবি ঘোষ, অলোক কুন্ডু, আশরাফুল ইসলাম ও আতিয়ার রহমানের দোকান থেকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে ।