জরিমানা আদায় ও উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গতকাল সোমবার চারটি ওষুধের দোকানের ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন। অনুমোদন না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে তাঁদের জরিমানা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের দুই পাশ থেকে অবৈধ ১০টি দোকানপাট উচ্ছেদ করা হয়। বেলা দুইটার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এসব অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল বলেন, হাবিব মেডিকেল, শিল্পী, তৈয়ব, জামান, জনতা, স্মৃতি ও মণ্ডল ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসবের মধ্যে চারটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। পরে ফুটপাতে জনদুর্ভোগ সৃষ্টির কারণে ১০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি