জরিমানা ও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধূমপান করার সময় নয়জনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানো এবং সিএনজিচালিত অটোরিকশার চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় একই এলাকায় ১৯ জনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। আদালত তাঁদের কাছ থেকে মোট পাঁচ হাজার ৮৪৫ টাকা জরিমানা আদায় করেন। গতকাল রোববার বেলা ১১টা থেকে সোয়া একটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সুহানা ইসলাম ও মোছাম্মত হাসিনা আক্তার এই আদালত পরিচালনা করেন।